নবনির্বাচিত এমপি- মন্ত্রীদের শপথ পাঠ করাবেন কে?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদীয় ইতিহাসে এই প্রথম স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত আইনপ্রণেতাদের শপথ পড়াবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শপথ শেষে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলটি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ পেয়েছে।

দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা ৬৮টি আসনে জয় পেয়েছে এবং ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট অর্জন করেছে। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসনে জয়ী হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসন পেয়েছেন। আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রয়েছে।

সকালের শপথ অনুষ্ঠানে সংসদ সদস্যরা ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। পরে দুপুরে বিএনপির সংসদীয় বোর্ডের সভায় সংসদ নেতা নির্বাচিত করা হবে। নির্বাচিত নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানাবেন। এরপর রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

বিকেল ৪টায় দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে তার মনোনীত মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবন প্রাঙ্গণে এই আয়োজন করা হচ্ছে।

ঐতিহাসিক এই মুহূর্ত উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং দেশের ৬৪টি জেলায় বড় পর্দায় শপথ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল সীমিত করা হয়েছে। সংসদ এলাকাকে নো-ফ্লাই জোন ঘোষণা করে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় আয়োজিত এই শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অসংখ্য অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। তিন দশক পর দেশ নতুন প্রধানমন্ত্রী ও নতুন ধারার সরকারের আনুষ্ঠানিক সূচনা দেখতে যাচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম