নিষিদ্ধ সংগঠনের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ফতুল্লার তুষার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫



নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে বারবার ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়ে আলোচনায় এসেছে ফতুল্লার কুখ্যাত সন্ত্রাসী মুশফিকুর রহমান তুষার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় ঘুরে বেড়ালেও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন খোজপাড়া কবরস্থান এলাকার আমীর হোসেনের ছেলে তুষার, শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান ও মধ্যপ্রাচ্য প্রবাসী অর্থদাতা আল আমিন বিন কবিরের নির্দেশনায় মিছিল-হামলার পরিকল্পনা বাস্তবায়ন করছে। একদিকে অর্থের জোর, অন্যদিকে রাজনৈতিক ছত্রছায়া এই দুই শক্তির মদদে বারবার প্রকাশ্যে মিছিল করে অশান্ত করছে নারায়ণগঞ্জকে।

তুষার শুধু মিছিলেই সীমাবদ্ধ নেই,বিভিন্ন টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে সরকার পতনের নামে গুপ্ত হামলার ষড়যন্ত্র করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে গুলিস্তান বায়তুল মোকারম মসজিদের গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে মিছিল করার পরও তাকে ধরা হচ্ছে নাবযা স্পষ্টতই প্রশাসনের ব্যর্থতা।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের ঘটনার পর তার বাড়িতে  হামলা হলে  পরিবার নিয়ে এলাকা ছেড়ে পালায় তুষার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মিছিলের ছবি-ভিডিও ঘুরে বেড়াচ্ছে। বিএনপি সমর্থকরা বলছে, সুযোগ পেলে তুষারকে হাতেনাতে ধরে শাস্তি দেওয়া হবে। কারণ সে কেবল দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তিই করেনি, বরং সামাজিক মাধ্যমে বিএনপি কর্মীদের হত্যার হুমকি দিতেও পিছপা হয়নি।

প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাদের নির্দেশে নীরব দর্শক হয়ে আছে?
বারবার প্রকাশ্যে মিছিল, হামলার হুমকি আর অশান্তি সৃষ্টির পরও যদি তুষারের মতো কুখ্যাত সন্ত্রাসীরা ধরা না পড়ে, তবে নারায়ণগঞ্জে শান্তি ফেরানো স্বপ্নই থেকে যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি