নোবিপ্রবিতে বাংলা নববর্ষের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

শোভাযাত্রায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে নোবিপ্রবি শহিদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, 'সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকের এ দিনটি আমাদের সবার জন্য সর্বজনীন একটি উৎসব। সুদীর্ঘকাল থেকে আবহমান বাংলায় উৎসবমুখর পরিবেশে এটি পালিত হয়ে আসছে। বাংলা নববর্ষ বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক। পহেলা বৈশাখ আমাদের নতুন করে ভাবতে শেখায়। পুরোনো গ্লানি, সংকীর্ণতা ও ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের প্রেরণা যোগায়।'

এ সময় তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, সংস্কৃতি বিকাশেরও অন্যতম ক্ষেত্র। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা তৈরি করে যা ভবিষ্যতে একটি সচেতন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, 'বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম একটি অংশ। আজ আমরা সবাই এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে অংশ নেব এবং সকল হিংসা-বিদ্বেষ ভুলে সামনে এগিয়ে যাবো।'

পরে নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপিত স্টলসমূহের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় তিনি স্টলসমূহ ঘুরে দেখেন। এছাড়াও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের আয়োজনে বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয়