অনলাইনে ‘প্রিন্স’; প্রেক্ষাগৃহ সংকটের মাঝেই পাইরেসির কবলে সিনেমা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
প্রেক্ষাগৃহে প্রদর্শনী সংক্রান্ত জটিলতা কাটতে না কাটতেই এবার পাইরেসির কবলে পড়েছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সার্ভার সমস্যার কারণে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পরপরই এর গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
 
যান্ত্রিক ত্রুটির কারণে অনেক দর্শক টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। কোথাও কোথাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি কয়েকটি প্রেক্ষাগৃহে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একাধিক দৃশ্য ছড়িয়ে পড়েছে।
 
অনলাইনে ছড়ানো এসব ভিডিও ক্লিপ মূলত ‘হল প্রিন্ট’, যা প্রেক্ষাগৃহে বসে মোবাইল ফোনে ধারণ করা হয়েছে। ফলে ছবিটির নির্মাতা ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
 
আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমাটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে। নব্বই দশকের ঢাকার কুখ্যাত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
 
মেজবাহ উদ্দিন সুমনের গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘প্রিন্স’ কেবল একটি অ্যাকশনধর্মী সিনেমাই নয়; বরং তৎকালীন ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও রাজনৈতিক বাস্তবতার একটি গভীর উপস্থাপন হিসেবেও বিবেচিত হচ্ছে।
 
প্রযোজক শিরিন সুলতানার এই বিগ বাজেটের সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু এবং ড. এজাজ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড