মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ–বিষয়ক নথিপত্র অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারি অনুদানের টাকায় কেনা ফ্ল্যাট কারা ব্যবহার করবেন, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'তাঁর স্ত্রী–সন্তান ব্যবহার করবেন।'
অর্থ বিভাগের সূত্র জানায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পর অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দেয়। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় যাচাই নিশ্চিত করার শর্ত আরোপ করা হয়েছে।
ফ্ল্যাট বরাদ্দের শর্তে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে; বরাদ্দকৃত অর্থ চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রতিফলন নিশ্চিত করতে হবে; অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।