‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ভারতের রাজস্থানের পর্যটন শহর পুষ্করে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ পর্যটককে দেশত্যাগের নির্দেশ দিয়েছে ভারতীয় প্রশাসন। লুইস গ্যাব্রিয়েল ডি ও আনুশি এম্মা ক্রিস্টিন নামে এই দম্পতি শহরের বিভিন্ন স্থানে স্টিকার লাগাচ্ছিলেন। স্টিকারে লেখা ছিল, “ফ্রি প্যালেস্টাইন। ইসরায়েলকে বর্জন করুন।”

পুলিশ জানিয়েছে, বিদেশি নাগরিকদের রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হওয়া ভিসা নিয়মের লঙ্ঘন। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা জানিয়েছেন, “বিদেশি নাগরিকরা যদি ভিসার শর্ত লঙ্ঘন করে, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে দেশত্যাগের নির্দেশ ও ভবিষ্যতের জন্য কালোতালিকাভুক্ত করা।”

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫ অনুযায়ী ওই দম্পতিকে নোটিশ দিয়েছে এবং তাঁদের ভিসা বাতিল করে তাত্ক্ষণিকভাবে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুষ্কর শহরটি ইসরায়েলিদের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শহরে প্রায় দুই হাজার ইসরায়েলি পর্যটক অবস্থান করছেন, যারা স্থানীয় হাসিদিক ইহুদিদের সংগঠন চাবাদ-এর স্থাপনাগুলোতে নিয়মিত যাচ্ছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর ‘ফ্রি প্যালেস্টাইন’–এর আহ্বান আন্তর্জাতিকভাবে তীব্র হয়ে ওঠে। যুদ্ধের কারণে গাজায় কমপক্ষে ৭১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকারের অধীনে ভারতের সঙ্গে ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় রয়েছে। ইসরায়েল বর্তমানে ভারতের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চলতি মাসের শেষে মোদি তাঁর দেশে সফর করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯