পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইতোমধ্যে গঠিত জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদন সরকারের হাতে রয়েছে এবং সেই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নেই এখন মূল জোর দেওয়া হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে ঢাকার বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এ সময় শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করেছিল। সেই কমিশনের প্রতিবেদন বর্তমানে সরকারের কাছে রয়েছে। ফলে নতুন করে আর কোনো কমিশন গঠনের প্রয়োজন নেই। বরং বিদ্যমান প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করাই সরকারের অগ্রাধিকার।'

তিনি আরও বলেন, 'পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও অন্যতম নৃশংস ও বর্বরোচিত ঘটনা হিসেবে চিহ্নিত। তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার পূর্ণাঙ্গ ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তবে, পরবর্তীতে গঠিত জাতীয় কমিশনের রিপোর্ট এখন সরকারের সামনে রয়েছে এবং তা বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।'

সালাহউদ্দিন আহমদ বলেন, 'এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র ছিল। তার ভাষ্য অনুযায়ী, দেশের সেনাবাহিনীকে দুর্বল ও মেরুদণ্ডহীন করে দেওয়াই ছিল এ নারকীয় ঘটনার মূল উদ্দেশ্য। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন চক্রান্তে লিপ্ত হতে পারে।'

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ ঘটনায় জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করা হবে। চলমান বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্নের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস