গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে বিএনপি, স্বাধীনতা ও দায়িত্বে গুরুত্বারোপ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
 
রোববার (২১ ডিসেম্বর) হোটেল র‍্যাডিসনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দলটির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা।

সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, 'দেশে গণমাধ্যমের ওপর হামলার ঘটনার সময় যারা পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও তাদের প্রতি সমর্থন থাকবে। আগের ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকরা কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। তবে এখন নতুন আশার আলো দেখা যাচ্ছে।'

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, 'দেশের ইতিহাসে কখনও কোনও মিডিয়া হাউসে আগুন দেওয়া হয়নি। প্রথম আলো ও ডেইলি স্টারে প্রথম এই ঘটনা ঘটেছে। তবে এই পরিস্থিতিতেও আমাদের নজর রাখা প্রয়োজন। সমালোচনা ও মত প্রকাশকে সুস্থ ধারায় আনার জন্য সবাইকে কাজ করতে হবে।'
 
যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বলেন, 'এই ঘটনার প্রতিক্রিয়ায় অনেকেই ক্ষুব্ধ, প্রতিবাদী, আবার অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তারা কি জোরালোভাবে এ ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়েছে?'

সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, 'প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন লাগার ঘটনা দেশের জন্য লজ্জাজনক। এটি শুধু দুঃখ প্রকাশের বিষয় নয়, সাংবাদিকরা রাজনৈতিক নেতৃত্বের দিক নির্দেশক হিসাবেও গুরুত্বপূর্ণ।'
 
তিনি আইনশৃঙ্খলা বাহিনী দেরিতে পৌঁছানোর বিষয়েও প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা। তারা প্রত্যেক তিন থেকে ছয় মাস অন্তর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের গুরুত্বারোপ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি