কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
কেউ ওপর পাথর ছুঁড়লেও তারা তাকে ফুল দিয়ে বরণ করবেন বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গালি দিলে সালাম জানানো হবে এবং সমালোচনা করা হলে হাসিমুখে তা গ্রহণ করা হবে। সবকিছু আল্লাহর হাতে, তাই জনগণ বিভেদের দিকে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে এই বক্তব্য দেন হাসনাত।

তিনি বলেন, 'যদি কেউ গুলি চালায়, গুলি খেতে হয়, খাবো। কিন্তু আমাদের কর্মীকে ফেলে পালাবো না। আমরা গত ১৭ বছরে রাস্তায় কে কোথায় ছিল, তা দেখেছি।'

নতুন দলের নেতা হিসেবে তিনি জনগণের কাছে নিজের পরিচয় তুলে ধরে বলেন, 'আমি খেটে খাওয়া মানুষের সন্তান। বড় বংশ, টাকা-পয়সা বা বিদেশে পড়াশোনা নেই। আপনাদের মধ্য থেকেই উঠে এসেছি। ৯ মাসের একটি নতুন দল যদি ৫০০ ভোট পায়, এটাও বড় অর্জন।'

হাসনাত আরও বলেন, 'যারা নির্বাচনে ফটোসেশন বা অভিনয় করে ভোট চাইতে আসে, তাদের কার্যক্রম নজরদারি করতে হবে। অতীত ও বর্তমান কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে জনগণ খেয়াল রাখুক। রাস্তায় আন্দোলনে কে ছিল, তা আমরা দেখেছি। বিএনপির অনেক নেতাকর্মীও ছিলেন, কিন্তু যারা মাঠে ছিলেন না, তারা এখন বড় বড় কথা বলছে।'

এদিন হাসনাত শহীদ কাদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে তার পরিবার ও স্বজনদের খোঁজখবর নেন। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে খাদঘর, সূর্যপুর, সাহাড়পাড়, ফুলতলি, নূয়াগাঁও, সাইতলা বাজার, বরাট স্ট্যান্ড, ডাণী, খিড়াইকান্দি, বক্রিকান্দি, কূরছাপ, আতাপুর ও সূরপুর এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি