রাজনীতি
৫৮তম বিবাহবার্ষিকীতে হাসিনার ফাঁসির রায়
নিজের ৫৮তম বিবাহবার্ষিকীতে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সোমবার এ রায় ঘোষণা করেন। ১৯৬৭ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ আলী মিয়ারের (সুধা মিয়া) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।
মজলুমের দোয়া কবুল হয়েছে: শামারুহ মির্জা
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তা নিয়ে ফেসবুকে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা।
হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জামায়াতের
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, 'এই রায় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে যে দেশ আশ্রয় দেবে, তারা অপরাধীর পক্ষেই অবস্থান নেবে। সৎ প্রতিবেশী হিসেবে ভারতকে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।'
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে জামায়াত ইসলামীর আমিরের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন আর্থিকখাতের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, করব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। ঢাকাস্থ বিশ্ব ব্যাংকের অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসমের নেতৃত্বে তার সঙ্গে বৈঠকে ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিস. মেহরিন এ মাহবুব ও অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন।
এনসিপির ঢাকা মহানগর উত্তর কমিটি গঠন
আরিফুল ইসলাম আদীবকে আহ্বায়ক ও সর্দার আমিরুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দলের সদস্য সচিব আখতার হোসেন ফেসবুকে এক পোস্টে গঠিত কমিটির তথ্য প্রকাশ করেন। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কাজী সাইফুল ইসলামকে। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ওমর ফারুক, মো. ওয়াহিদ আলম, তৌহিদ হোসেন, খন্দকার খালেদা আক্তার, মাইনুল ইসলাম, এ. কে. এম. মাসুদুর রহমান, মুতাসিম বিল্লাহ, আনোয়ার জাহান আকাশ।
স্বৈরাচার হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক
প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ বর্তমান রাজনৈতিক পরিবর্তন প্রত্যক্ষ করে যেতে পারেননি; এটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে মওদুদ আহমদ রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ব্যারিস্টার মওদুদ নিষ্ঠার সঙ্গে ইতিহাসচর্চা করেছেন। তাঁর রাজনৈতিক জীবনে কিছু বিতর্ক থাকলেও ইতিহাস লেখার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম।
পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা নুরের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এক জনসভায় এ ঘোষণা করেন তিনি। নুর বলেন, 'গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে পটুয়াখালি-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। জাতীয় সরকার গঠিত হলে দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে।'
ফ্যাসিবাদ তাড়ানোর নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে: রাশেদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে, তার ৯০ শতাংশ এখনো বহাল তবিয়তে রয়েছে। প্রকৃত সংস্কার ও জবাবদিহি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদের প্রভাবমুক্ত করা সম্ভব নয় বলেও জানান তিনি। বুধবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে এসব জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।
হাসিনার ফাঁসির রায় জনগণের ইচ্ছার প্রতিফলন: রুমিন ফারহানা
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় জনগণের ইচ্ছার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এ মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেন, ‘শেখ হাসিনার রায়ে দেশের জনণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। এই রায়টির ঘিরে দেশ ও দেশের বাইরে থেকে নানা মন্তব্য দেখতে পাচ্ছি। মানবাধিকার সংস্থাগুলোর নানা পর্যবেক্ষণ দেখছি। হাসিনার শাসনামলে সোচ্চার থাকা ডেভিড বার্গম্যান হাসিনার রায় সম্পর্কে তার আর্টিকেলে বলেছেন, প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল।’
প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
প্রত্যেক ভোটকেন্দ্রে একজন না, অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) বিবেচনা করে দেখার করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (১৯ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসির সঙ্গে সংলাপে বসে এ কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, ‘কিছু যৌক্তিক কারণে আমরা বলেছিলাম গণভোটটা আগে হোক। কারণ একই দিনে দুইটি ভোট হলে জনগণ বুঝতে পারবে না। জনগণকে তো বুঝতে হবে গণভোটটা কি।’
‘প্রচারে তারেক ও জিয়ার ছবি নয়’, ইসিকে আহ্বান এনসিপির
নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারপারসন ব্যতীত অন্য কারও ছবি ব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর ব্যবস্থার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে ইসির আয়োজিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সামনে দলটির নেতারা এ দাবি জানান। সংলাপে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, 'দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি ব্যবহার না করার বিধানকে আমরা স্বাগত জানাই। বিএনপির প্রধান এখন খালেদা জিয়া। তাই প্রচারে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এতে ইসির সক্ষমতাও পরীক্ষা হবে।'
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে: মির্জা ফখরুল
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ‘মব ভায়োলেন্স’ থেকে জাতিকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'একদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় হচ্ছে, অন্যদিকে মবক্রেসিা বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। এটা কিসের আলামত জানি না। তবে মনে হচ্ছে, ওই রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ একটা মহল ভিন্নদিকে দৃষ্টি দিতে কাজ করছে। সেজন্য রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টি খতিয়ে দেখতে আহ্বান জানাচ্ছি।'