‘প্রচারে তারেক ও জিয়ার ছবি নয়’, ইসিকে আহ্বান এনসিপির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারপারসন ব্যতীত অন্য কারও ছবি ব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর ব্যবস্থার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে ইসির আয়োজিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার  এ এম এম নাসির উদ্দিনের সামনে দলটির নেতারা এ দাবি জানান।

সংলাপে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, 'দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি ব্যবহার না করার বিধানকে আমরা স্বাগত জানাই। বিএনপির প্রধান এখন খালেদা জিয়া। তাই প্রচারে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এতে ইসির সক্ষমতাও পরীক্ষা হবে।'

তিনি আরও অভিযোগ করেন, বিলবোর্ড খাতে ব্যয় সীমা অবাস্তবভাবে কম রাখা হয়েছে।

 যুগ্ম সদস্য সচিব বলেন, 'একটা বিলবোর্ড বানাতে ২০ লাখ টাকা লাগে। অথচ দলীয় ব্যয় ৫০ লাখ! এতে প্রতিযোগিতায় বৈষম্য তৈরি হচ্ছে। আইন ভালো হলেও ভেতরে অস্পষ্টতা ও কাঠামোগত দুর্বলতা রয়ে গেছে।'

মুসা মাইকের ৬০ ডেসিবল শব্দমাত্রা নিয়ন্ত্রণ সম্পর্কেও বলেন, 'এটা পরিমাপের যন্ত্র আদৌ আছে কি? তাছাড়া, নির্বাচন এগিয়ে আসলে অস্ত্রের ঝনঝনানি কীভাবে বন্ধ করবেন?'

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ভুয়া খবর ও গুজব রুখতে মেটা ও টিকটকের সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'জোট করলেও যেন দলীয় প্রতীকেই ভোট করা যায়, এ সিদ্ধান্তে ইসি অটল থাকুক। নিজের শরীরে অন্যের জামা পড়া ঠিক না।'

তিনি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ সহজ করতে প্রতিটি দলের জন্য একজন করে দায়িত্বশীল কর্মকর্তা নির্ধারণের প্রস্তাবও দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে