রাজনীতি
হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না: আমান উল্লাহ আমান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বিভিন্ন হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও বিচার হওয়া উচিত। তিনি দাবি করেন, “ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না।”
তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। ১৯৬৫ সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো, আলোচনা সভাসহ সবধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান পালন না করতে বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। তার পরিবর্তে আয়োজনের অর্থ দান করে দিতে বলা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে: আমীর খসরু
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন এই রায়ের মাধ্যমে সফলতা পাবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমল মেডি এইড-এর আয়োজনে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। আমীর খসরু বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন তা ফেরত এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।'
মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রদল নেতা জামিনে মুক্ত
পূর্ববর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসায় বারবার গ্রেফতার ও মামলার মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত। বুধবার (১৯ নভেম্বর) জামিনে মুক্তি পেয়ে এসব অভিযোগ করেন তিনি। সৈকত বলেন, 'পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির রাজনীতি করায় আমাকে পাঁচবার গ্রেফতার করা হয় এবং চার দফায় কারাগারে যেতে হয়।' তার বিরুদ্ধে মোট ৩৯টি মামলা হয়েছিল, যার মধ্যে ৩৭টির নিষ্পত্তি হয়েছে। দুটি মামলায় আদালত তাকে সাড়ে ছয় বছরের কারাদণ্ড দেন। যদিও, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন তিনি।
সুষ্ঠু ভোট হলে এনসিপি কোনো আসন পাবে না: মুনতাসির
আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোট হলে এনসিপি কোনো আসন পাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। মুনতাসির মাহমুদ বলেন, ‘আমি মাঠের রাজনীতি করি। রাজনীতি শিখেছি রাজপথ থেকে, মানুষের পালস বুঝি। এসি রুমে বসে রাজনীতি করি না। সেজন্য বুঝে শুনেই এই কথাটা বললাম। গত এক মাসে যতজনের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে জামায়াতকে ভোট দিবে। কেউ বিএনপি বা এনসিপির কথা বলে না। রিকশাওয়ালা থেকে শুরু করে সবজিওয়ালা, চাকরিজীবী থেকে ব্যবসায়ী সবার একটাই কথা, বিএনপি আওয়ামী লীগ সব দেখছি, এবার জামায়াতকে দেখতে চাই, ইসলামী দলকে ভোট দিয়ে দেখি তারা কী করে।’
তত্ত্বাবধায়ক সরকার থিওরির প্রবর্তক গোলাম আযম: এহসানুল মাহবুব
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থিওরি গোলাম আযম প্রবর্তন করেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করায় স্বাগত জানান তিনি।
ঢাকার ৩ আসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ, দুটিতে এনসিপির প্রার্থী নাহিদ ও জারা
ঢাকার ২৭৪টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য সম্প্রতি বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদের মধ্যে মাত্র একটি বাদে বাকিগুলো ঢাকা-০৯, ঢাকা-১০ এবং ঢাকা-১১ এই তিন সংসদীয় এলাকায় পড়েছে। ঢাকায় মোট ২০টি সংসদীয় আসন থাকলেও কেন কেবল তিনটিতে এমন বরাদ্দ দেওয়া হলো, তা নিয়ে চলছে আলোচনা।
বিএনপি মানুষের কল্যাণের রাজনীতি করে: শামা ওবায়েদ
বিএনপি লোক দেখানোর জন্য নয়, বরং মানুষের কল্যাণের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নারীর নিরাপত্তা এবং বিএনপির ভূমিকা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন দলের বৃহস্পতিবার (২০ নভেম্বর) সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ও পৌর মহিলা দলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
কক্সবাজার-১ আসনে লড়বেন ছাত্র-শিক্ষক
কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. মাইমুল আহসান খান। একই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যিনি একই বিভাগ থেকে পড়াশোনা করেছেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থ ‘ফ্যাসিস্ট’ শাসক তৈরির পথ রুদ্ধ করবে: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করবে এবং ভবিষ্যতে ‘ফ্যাসিস্ট’ শাসক তৈরির পথ বন্ধ করবে। তার দাবি, ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে এটি বাতিল করেছিলেন।
ভূমিকম্পে দৌড়ে নামতে গিয়ে পা ভাঙলেন হামীম
ভূমিকম্পে আতঙ্কের মাঝে দৌড়ে নামতে গিয়ে পা ভেঙে গেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামীমের। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন তিনি। তিনি লিখেন, ‘সবাই দুআ করবেন। সিঁড়ি থেকে নামতে যেয়ে পা ভেঙে গেছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।’
ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোকপ্রকাশ তারেক রহমানের
ভয়াবহ ভূমিকম্পে বিভিন্ন দূর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২১ নভেম্বর) এক শোক বার্তায় ক্ষতিগ্রস্তদের সংহতি ও সহানুভূতি প্রকাশ করেন তিনি। শোক বার্তায় তিনি বলেন, 'রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৬ জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি।'