রাজনীতি

সরকার আগেই সতর্ক থাকলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো: তারেক রহমান!

সরকার আগেই সতর্ক থাকলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো: তারেক রহমান!

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার আগেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটিয়ে মানুষকে সুরক্ষিত রাখা এবং ক্ষতি কমানো সম্ভব হতো। তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়, বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে এগিয়ে গেছে এবং এবারের ক্ষয়ক্ষতিও মোকাবিলা করতে সক্ষম হবে।

২৫ জুলাই, ২০২৬
জামায়াত পাস কইরা ফেললে বিষ খাইয়্যাম': ফজলুর রহমান

জামায়াত পাস কইরা ফেললে বিষ খাইয়্যাম': ফজলুর রহমান

ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে রাজাকারেরা (জামায়াত) নির্বাচনে জিতলে এবং জামায়াত সরকার গঠন করলে বিষ খাবেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে হাত তোলেন দেখি, রাজাকারের পক্ষে হাত তোলেন দেখি, একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেললে আমি বিষ খাইয়্যাম।’

২৫ জুলাই, ২০২৬
হাসিনার রাজনৈতিক জীবন কোথায় দাঁড়াবে?

হাসিনার রাজনৈতিক জীবন কোথায় দাঁড়াবে?

জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন ও বিতর্ক তীব্র হয়ে উঠেছে। ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর আর বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কিনা, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বীর আহমেদ এক সাক্ষাতকারে বলেন, 'সি ইজ ফিনিশড, তার রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ স্তরে এসে দাঁড়িয়েছে। যদিও রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু যদি নেতৃত্ব ব্লান্ডার করে, তাহলে আসলেই তার সব শেষ। বর্তমান বাস্তবতায়, আওয়ামী লীগে হাসিনার মতো কেন্দ্রীয় নেতা ফিরে আসার সম্ভাবনা নেই।'

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট বোঝে: মির্জা ফখরুল

বাংলাদেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট বোঝে: মির্জা ফখরুল

বাংলাদেশের মানুষ শুধু ওয়ান ম্যান ওয়ান ভোট বোঝে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 'একজন ব্যক্তি ভোটে দাঁড়াবে, তার মার্কা থাকবে, তার মার্কায় ভোট দিবে সবাই। এটাই আমরা সব সময় দেখে আসছি।’

২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: ইশরাক

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: ইশরাক

বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুশিয়ার করেছেন ঢাকা–৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। সমাবেশে ইশরাক হোসেন বলেন, ‘শেখ হাসিনা এবার গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। এ দেশের মাটিতে বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।’

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির

নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির

আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে মুছলিহিনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ডা. শফিকুর রহমান বলেন, 'ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স দিলে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে।'

২৫ জুলাই, ২০২৬
প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে: শাহজাহান চৌধুরী

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে: শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচনে সফল হতে স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রভাবশালী যোগাযোগ ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, 'যার যার নির্বাচনি এলাকায়- যারা প্রশাসনে আছেন, তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে-বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, মামলা করবে।'

২৫ জুলাই, ২০২৬
বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আরো ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)। বহিষ্কৃত নেতাদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। শনিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

২৫ জুলাই, ২০২৬
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আগত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রোববার (২৩ নভেম্বর) সকালে দেশটির প্রধানমন্ত্রী অবস্থানরত হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
সাবেক এমপি এসএ খালেকের ছেলেকে বিএনপির শোকজ

সাবেক এমপি এসএ খালেকের ছেলেকে বিএনপির শোকজ

দারুসসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএ সিদ্দিক সাজুকে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে শোকজ এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাজু সাবেক এমপি এসএ খালেকের ছেলে। শনিবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্প আতঙ্কে ঢাবি বন্ধ, হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা

ভূমিকম্প আতঙ্কে ঢাবি বন্ধ, হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা

ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে হল ত্যাগ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই চোখে পড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করার দৃশ্য। শিক্ষার্থীরা বলেন, 'হলগুলোতে নানা স্থানে ফাটল দেখা দেওয়ায় তারা আতঙ্কে ছিলেন।'

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না: নাহিদ ইসলাম

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না: নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোন লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫