দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নারীর নিরাপত্তা এবং বিএনপির ভূমিকা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন দলের
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ও পৌর মহিলা দলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, 'বিএনপি লোক দেখানো রাজনীতি করে না। মানুষের কল্যাণ, বিশেষ করে নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল ভিত্তি।'
নারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনাদের ভোটাঅধিকার এবং ন্যায়বিচারের প্রশ্নে আরও সোচ্চার হতে হবে। বিগত সরকারে নির্যাতন ও দমন–পীড়নের মধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীর নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।'
শামা ওবায়েদ আরও বলেন, 'সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পারলে এলাকার নারী উন্নয়ন, সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।'
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খাঁন।
সদ্য সংবাদ/শুভ সেখ