শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি লিখেন, ‘সবাই দুআ করবেন। সিঁড়ি থেকে নামতে যেয়ে পা ভেঙে গেছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।’
এদিকে, ভূমিকম্পে দ্রুত বের হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী রয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার মাধবদী।