৭১–এর স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র আন্দোলন: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আর সেই স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র আন্দোলন। এর মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তনের বার্তা দিয়েছে—শিক্ষাব্যবস্থার সংস্কার, সবার জন্য চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জনগণ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, 'দোষারোপ আর সমালোচনার রাজনীতি দিয়ে দেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়। জনগণ পরিবর্তন চায়, রাজনৈতিক অধিকার চায়। তাই সমালোচনার রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে।'

চট্টগ্রামের সঙ্গে নিজের ও পরিবারের আবেগের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, 'এই চট্টগ্রাম থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এখানেই খালেদা জিয়াকে ‘দেশনেত্রী’ উপাধি দেওয়া হয়েছিল।'

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সালাম জানিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুশল বিন্মিময় কওরে বলেন, 'বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। জনগণের আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।'

ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, 'স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।'

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, 'কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এ জন্য কৃষক ও কৃষাণীদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে, যার মাধ্যমে তারা স্বল্পসুদে ঋণ নিতে পারবেন।'

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, 'খালেদা জিয়ার শাসনামলে মেয়েদের অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা দেওয়া হয়েছিল। ভবিষ্যতে নারীদের স্বাবলম্বী করতে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সরকার গঠন করতে পারলে ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।'

তিনি আরও বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন ও খাল খনন কার্যক্রম চালু করা হবে। চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। যেকোনো মূল্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অপরাধী যে-ই হোক ছাড় দেওয়া হবে না।'

এর আগে দুপুর ১২টা ২১ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে তারেক রহমান পলোগ্রাউন্ডের সমাবেশস্থলে পৌঁছান। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তিনি হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

উল্লেখ্য, এটি তারেক রহমানের নির্বাচনী প্রচারের দ্বিতীয় পর্ব। গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান