ধর্মের ভয় দেখিয়ে রাজনীতি করা জামায়াতের কাজ নয়: ডা. শফিকুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ধর্ম বা রাজনীতির নামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যারা ফায়দা লোটার চেষ্টা করে, তারা মূলত স্বার্থান্বেষী মতলববাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ধরনের রাজনীতি দেশের মানুষ আর গ্রহণ করবে না বলেও জানান তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, 'একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে যে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে। কওমি মাদরাসা তাদের ‘কলিজা’র মতো।'

তিনি বলেন, 'কথা নয়, কাজের মাধ্যমেই জামায়াত প্রমাণ করবে যে তারাই ইসলামী শিক্ষার প্রকৃত রক্ষক। ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।'

যুবসমাজ ও নারী অধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 'যুবকদের অপমানজনক বেকার ভাতা দিয়ে নয়, বরং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে মর্যাদাপূর্ণ কাজের সুযোগ দেওয়া হবে।'

তিনি বলেন, 'মা-বোনদের উচ্চশিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। পরিবর্তনের বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন দেশের মায়েরা, আর তাদের দোয়া ও আস্থাই এই পথচলার প্রধান শক্তি।'

অতীতের ফ্যাসিবাদী ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে ‘লাল কার্ড’ দেখিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নির্বাচনী ইশতেহার ও আঞ্চলিক উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, 'দেশের বাকি ৩১টি জেলার মতো ফেনীতেও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি ফেনীর লালপুলে একটি ওভারপাস নির্মাণ এবং স্থানীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।'

আবরার ফাহাদকে স্মরণ করে জামায়াত আমির বলেন, 'ফেনী নদীর অধিকার নিয়ে কথা বলার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। তাই ফেনীবাসীর হৃদয়ে আবরারকে চিরদিন বাঁচিয়ে রাখতে হবে।'

ফেনী জেলার সন্তান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাও করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজার ছেলে রাজা’ হওয়ার রাজনীতি বদলে দিয়ে এমন বাংলাদেশ গড়া হবে, যেখানে যোগ্যতার ভিত্তিতে একজন রিকশাচালকের সন্তানও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবে।'

জনসভায় তিনি ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, 'তারা কোনো একক দলের নয়, বরং ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি।'

এ সময় তিনি নেতাকর্মীদের সব মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াই চালানোর এবং ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করার নির্দেশ দেন।

এই সফরের অংশ হিসেবে আজ ও আগামীকাল নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ কয়েকটি জেলায় জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। এর আগে তিনি জুলাই অভ্যুত্থানে ফেনীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। জনসভাকে কেন্দ্র করে ফেনী শহর ছিল উৎসবমুখর, একই সঙ্গে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান