কড়াইল বস্তিবাসীর জন্য পাকা দালান ও ফ্ল্যাটের আশ্বাস তারেক রহমানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
রাজধানীর কড়াইল বস্তিতে বসবাসরত কাঁচা ঘরের বাসিন্দাদের জন্য পাকা দালান নির্মাণ করে ফ্ল্যাটে বসবাসের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কড়াইলে বসবাসকারীদের নামে রেজিস্ট্রি করে ফ্ল্যাট দেওয়া হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।

কড়াইল বস্তিবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, 'আপনারা যে কষ্টে আছেন, সেই কষ্ট আমরা ধীরে ধীরে দূর করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় দালান নির্মাণ করা হবে। যারা বর্তমানে এখানে বসবাস করছেন, তাদের নামেই রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে।'

তিনি জানান, আবাসন সংকট নিরসনের পাশাপাশি কড়াইল এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে। শিশুদের জন্য মানসম্মত স্কুল, খেলাধুলার জন্য মাঠ এবং এলাকার মধ্যেই ক্লিনিক ও হাসপাতাল স্থাপন করা হবে।

তারেক রহমান বলেন, 'চিকিৎসার জন্য আপনাদের দূরে যেতে হবে না। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।'

বিদ্যুৎ ও পানির বিল আদায়ের বিষয়েও আশ্বাস দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, 'বস্তিবাসীদের কাছ থেকে জোর করে বিল আদায় বন্ধ করা হবে। মিটার যা দেখাবে, সরকারের যতটুকু পাওনা আপনারা শুধু সেটুকুই দেবেন।'

তিনি আরও বলেন, 'কড়াইলবাসীর ওপর কেউ নির্যাতন বা অন্যায় করলে বিএনপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, গত শতকের নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার প্রায় ৯৩ একর জমি দখল করে গড়ে ওঠে কড়াইল বস্তি। বর্তমানে রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে প্রায় ৪০ হাজার ঘরে নিম্ন আয়ের মানুষ বসবাস করছেন।

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন তারেক রহমান। কড়াইল বস্তি এই আসনের অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দের পর আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান