ঢাকা মহানগর বিএনপির কমিটিতে ঠাঁই হয়নি জবি রাসেলের, তৃণমূলে অসন্তোষ

জ
জবি প্রতিনিধি
১১ নভেম্বর, ২০২৬ ০০:৪৭:০৭

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, কারাবরণ ও সাংগঠনিক দায়িত্ব পালনের পরও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে স্থান পাননি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে জায়গা হয়নি লালবাগের সাবেক কাউন্সিলর রাসেলের। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দায়িত্ব পালনের পরও কমিটিতে তাঁর নাম না থাকায় তৃণমূলের একাংশের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

গত রোববার (৮ নভেম্বর) ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন তানভীর আহমেদ রবিন। তবে নতুন কমিটিতে জায়গা হয়নি সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেলের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা রাসেলের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। পরবর্তী সময়ে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে দলের একজন পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিতি পান তিনি। রাজনৈতিক জীবনে ছয়বার কারাবরণ করেছেন এবং পাঁচ বছর নয় মাস সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৫ সালে এলাকার মানুষের ভোটে কাউন্সিলর নির্বাচিত হন রাসেল। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে টানা চার বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরবর্তী সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা থাকা সত্ত্বেও নতুন আহ্বায়ক কমিটিতে রাসেলের স্থান না হওয়ায় তৃণমূল পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। নেতাকর্মীদের একাংশের প্রশ্ন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং সাংগঠনিক দায়িত্ব পালন করা একজন নেতাকে নতুন কমিটিতে রাখা হলো না কেন? নেতৃত্বের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁর যথাযথ মূল্যায়ন হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

তবে কমিটিতে স্থান না পাওয়া নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন রফিকুল ইসলাম রাসেল। তিনি বলেন, “আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে আমার রাজনৈতিক পথচলা শুরু। পরবর্তী সময়ে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার স্বার্থে আমরা প্রত্যাশা করেছিলাম, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপিতে একটি তারুণ্যনির্ভর কমিটি গঠন করা হবে। তারুণ্যময় নেতৃত্বের সমন্বয়ে কমিটি গঠিত হলে তা দলের জন্য আরও ভালো হতো। এর বাইরে আমার আর কোনো প্রত্যাশা নেই।”

এদিকে রাসেলের রাজনৈতিক ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কর্মী এহসান হক মিলন। তিনি বলেন, “রফিকুল ইসলাম রাসেল ভাইয়ের দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের যথাযথ মূল্যায়ন করা হয়নি। আল্লাহ হয়তো ভাইয়ের জন্য আরও ভালো কিছু রেখেছেন। আল্লাহর ওপর ভরসা।”

সব মিলিয়ে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে রাসেলের অনুপস্থিতি তৃণমূলের নেতাকর্মীদের একাংশের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। যদিও রাসেল দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করেছেন, তবু তাঁর রাজনৈতিক অবদান ও দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকার মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রাজবাড়ীতে যুগান্তর সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, বাবা-মাসহ ৪ জনকে মারধর সদ্য. আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রাজবাড়ীতে যুগান্তর সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, বাবা-মাসহ ৪ জনকে মারধর সদ্য. আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা