শেরপুরে ​ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তরুণীর বাড়িতে যুবক, দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা

শ
শেরপুর প্রতিনিধি (মো. রাজন মিয়া)
১০ নভেম্বর, ২০২৬ ২৩:৪৯:৩৫

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাতে এক কলেজপড়ুয়া তরুণীর বাড়িতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সালিশ বৈঠকে সমাধান না হওয়ায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। মামলায় স্থানীয় দুই ব্যক্তিকে আসামি এবং সংশ্লিষ্ট কলেজছাত্রকে সাক্ষী করা হয়েছে।

গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার প্রধান আসামি করা হয়েছে মো. মুক্তার হোসেনকে। দ্বিতীয় আসামি মো. লালমিয়া। অন্যদিকে, ঘটনার সঙ্গে সম্পৃক্ত কলেজছাত্র মো. মনির হোসেনকে মামলায় সাক্ষী করা হয়েছে। মনির একই গ্রামের জফিল উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই তরুণীর সঙ্গে মনিরের পরিচয় হয়। পরে মেসেঞ্জারে নিয়মিত কথোপকথনের সূত্র ধরে ঘটনার রাতে মনির ওই তরুণীর বাড়িতে যান।

তরুণীর অভিযোগ, তিনি ও মনির যখন বাড়ির উঠানে কথা বলছিলেন, তখন স্থানীয় বাসিন্দা মো. লালমিয়া ও মুক্তার হোসেন সেখানে প্রবেশ করেন। পরে তাঁদের জোরপূর্বক একটি ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয় এবং মুখ চেপে ধরা হয়। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।

তবে ঘটনাটিকে ভিন্নভাবে বর্ণনা করেছেন অভিযুক্ত লালমিয়া ও মুক্তার হোসেন। তাঁদের ভাষ্য, রাতে ওই বাড়ি থেকে শব্দ শুনে তাঁরা সেখানে যান এবং দুজনকে একসঙ্গে দেখতে পান। তাঁদের হাতেনাতে ধরে বিষয়টি তরুণীর পরিবারকে জানান। তবে প্রধান আসামি মুক্তার হোসেনের দাবি, তরুণীর পরিবারের কাছে তাঁর কিছু টাকা পাওনা রয়েছে। সেই বিরোধের জেরেই তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

এদিকে মামলার সাক্ষী কলেজছাত্র মনির হোসেনের দাবি, তাঁকে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে মেসেজ দিয়ে সেখানে ডেকে নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘ওই তরুণী আমার দূরসম্পর্কের আত্মীয়। তিনি আমাকে বাড়ির সামনে যেতে বলায় আমি সেখানে যাই। পরে লালমিয়া ও মুক্তার আমাদের ঘরে আটকে রাখেন। আমাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।’ তরুণীর পরিবারের পক্ষ থেকেও মনিরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছে।

ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতাসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তরুণীর পরিবার সালিশের সিদ্ধান্তে সম্মত না হওয়ায় কোনো সমাধান হয়নি।

ভাতশালা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক হলেও তরুণীর পরিবার সিদ্ধান্ত মেনে না নেওয়ায় বিষয়টি মীমাংসা করা সম্ভব হয়নি।

ঘটনার তিন দিন পর শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ওই তরুণীকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মা সূর্য্য ভানু বাদী হয়ে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২