মাগুরায় সরকারি কলেজ ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা

ম
মাগুরা প্রতিনিধি( আফ্রিদি ইমন)
১১ নভেম্বর, ২০২৬ ০০:১৮:০০

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের পুরোনো ৫ নম্বর ভবনের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকালে ক্লাস চলাকালে একটি মিষ্টির প্যাকেটের ভেতরে সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখেন তাঁরা। বস্তুটি লাল টেপ, ব্যাটারি ও স্প্রিং দিয়ে মোড়ানো ছিল। দেখতে অনেকটা বোমার মতো হওয়ায় মুহূর্তেই ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীরা বিষয়টি দ্রুত কলেজ কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মাগুরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং বস্তুটি উদ্ধার করে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন বলেন, একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এটি বোমা কি না, তা তাঁরা নিশ্চিত নন। এ ঘটনায় কলেজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ক্যাম্পাসের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বস্তু পাওয়া উদ্বেগজনক।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বক্কর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি বোমাসদৃশ বলে ধারণা করা হলেও প্রকৃতপক্ষে এটি বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, কে বা কারা শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এটি রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ বলেন, কলেজে বড় ধরনের কোনো সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে এ ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ক্যাম্পাসের ভেতরে কীভাবে এমন সন্দেহজনক বস্তু এলো, তা খুঁজে বের করা জরুরি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বস্তুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে এর প্রকৃত উদ্দেশ্য ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা