চট্টগ্রাম বন্দরে জাহাজে জাহাজে সংঘর্ষ, অক্ষত রইল ডিজেল ট্যাংক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬ ০৩:০৯:২৪
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রায় ৩৩ হাজার টন ডিজেল বহনকারী ট্যাংকার এমটি সি স্পাইকের সঙ্গে নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের সংঘর্ষ হয়। সংঘর্ষে জাহাজ দুটির ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজের সব কার্গো ট্যাংক সম্পূর্ণ অক্ষত রয়েছে। কার্গো ট্যাংকে কোনো পানি প্রবেশ করেনি এবং কোনো ধরনের তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি।

তবে এমটি সি স্পাইকের ইঞ্জিন রুমে আনুমানিক ১ বর্গমিটার ফাটল দিয়ে পানি প্রবেশ করায় সাময়িক ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় ঘটে। ইমার্জেন্সি ব্যাটারির সাহায্যে জাহাজের ভিএইচএফ যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। ক্যাবল দিয়ে জাহাজটি স্থিতিশীল রাখা হয়েছে। এতে ভাটার সময়েও জাহাজটি নিরাপদে ভেসে থাকবে। ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কাণ্ডারী-৮’ দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে। দ্রুততম সময়ে জ্বালানি তেল খালাসের জন্য শিপিং এজেন্ট এবং ফাটল মেরামত ও উদ্ধারের জন্য স্যালভেজ কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায়