গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

শ
শরীয়তপুর প্রতিনিধি
১৬ আগস্ট, ২০২৬ ২২:৫২:২৭

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম সভাটি সঞ্চালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহবুদ্দিন, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন,

উপজেলা যুবদলের সভাপতি মো. আনোয়ার হোসেন সরদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অন্যতম অবস্থানে রয়েছে। সরকারের সার্বিক সহযোগিতায় দেশে মৎস্য চাষে ব্যাপক অগ্রগতি হয়েছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত মাছ বিদেশেও রপ্তানি করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, দেশের জলাভূমিগুলো উন্মুক্ত করে দেশীয় মাছের বিস্তার ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় মাছ রক্ষায় ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জাল পুরোপুরি ধ্বংস করার পাশাপাশি

এর ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

 সদ্য সংবাদ/এসআর

 

 

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম