বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী, কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল

ক
কুড়িগ্রাম প্রতিনিধি
২২ আগস্ট, ২০২৬ ১৭:২৭:৪৫
আনারুল ইসলাম রানা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে দলটির নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দুই নেতার নতুন দায়িত্বকে কেন্দ্র করে শহরে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম শহরে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কুড়িগ্রাম কলেজ মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত দুই নেতাকে অভিনন্দন জানান।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবীর রিজভী আহমেদ উত্তরাঞ্চলের সন্তান। তাদের একজন দেশের রাষ্ট্রপতি এবং অন্যজন বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে আসায় কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, রুহুল কবীর রিজভীর মতো কুড়িগ্রামের একজন রাজনৈতিক নেতা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় জেলার নেতাকর্মীরা গর্বিত। তার নতুন দায়িত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

আনন্দ মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির