ঢাকা-আরিচা মহাসড়কে সাময়িকভাবে বন্ধ সেলফি পরিবহন

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬ ১৮:৫১:০৬
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার পর স্থানীয়দের দাবির মুখে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিক্ষোভকারীদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এর আগে সকালে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেক যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশাচালকও গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। তাঁদের অবরোধের কারণে সড়কের দুই দিকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে প্রায় ২০০ থেকে ৩০০টি যানবাহন আটকে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনকারীদের দাবি ছিল, জেলা প্রশাসক সরাসরি বাস চলাচল বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত তাঁরা সড়ক ছাড়বেন না। পরে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ভিডিও কলে তাঁদের সঙ্গে কথা বলেন এবং পরিবহনটির চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত জানান।

প্রশাসনের ঘোষণা পাওয়ার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে আপাতত সেলফি পরিবহনের চলাচল বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে মহাসড়কে অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির