কলকাতায় আগুনে নিহত ৫ জনের মরদেহের অপেক্ষায় বেনাপোলে স্বজনরা

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ ১৯:৩০:৪৫
ছবি: সংগৃহীত

কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফেরার অপেক্ষায় বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছেন তাদের স্বজনরা। শনিবার (২২ আগস্ট) দুপুরের দিকে পেট্রাপোল সীমান্ত হয়ে মরদেহগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ গ্রহণের জন্য স্বজনেরা আগে থেকেই অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোলে পৌঁছেছেন। সীমান্তে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে আগুনের ঘটনা ঘটে। এতে মোট নয়জনের মৃত্যু হয়, যাদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ছিলেন।

আজ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা রয়েছে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, আফসানার বাবা আকরাম আলী এবং সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবুর মরদেহ।

জোবায়ের বাবু চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন। দুর্ঘটনার দুই দিন আগে তিনি ভারতে পৌঁছান এবং মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলেই অবস্থান করছিলেন। তার মরদেহ নিতে বড় ভাই মোহাম্মাদ আলী অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোলে অপেক্ষা করছেন।

তিনি জানান, ছাড়পত্র সংক্রান্ত জটিলতার কারণে শুক্রবার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। শনিবার দুপুরের মধ্যে ভাইয়ের মরদেহ হাতে পাওয়ার আশা করছেন তারা।

এদিকে দেবাশীষ দত্তের মরদেহ গ্রহণের জন্য কুষ্টিয়া থেকে সাংবাদিক সহকর্মী ও পরিবারের সদস্যরা বেনাপোলে অবস্থান করছেন। কলকাতায় থাকা তার আত্মীয়রাও মরদেহ দেশে ফেরানোর আনুষ্ঠানিকতায় সহযোগিতা করছেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণাশীষ দত্তের শেষকৃত্য হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হবে। অন্যদিকে আফসানা শারমীন ও তার বাবা আকরাম আলীর মরদেহ ইসলামি রীতি অনুসারে দাফন করা হবে। দেবাশীষ ও আফসানার ১০ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি এস এম আলিমুজ্জামানের মরদেহ সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরানোর কথা রয়েছে। আর নিহত রেবতী সরকারের মরদেহ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ভারতেই সৎকার করা হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন জানান, মরদেহ গ্রহণের জন্য সীমান্তে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর পর নির্ধারিত আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি