চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল হলেও পুলিশের কাছে নেই তথ্য

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ২৩:০৫:২৬
সংগৃহীত

চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে অল্প সময়ের জন্য বের হওয়া ওই মিছিলের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল ৭টার দিকে অনন্যা আবাসিক এলাকার পাশের সড়ক দিয়ে ১৫ থেকে ২৫ জনের একটি দল মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে কুয়াইশ সড়কের দিকে গিয়ে দ্রুত মিছিলটি শেষ করে সরে যান তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলে থাকা একটি ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে একাধিক হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবিও দেখা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত আসিফ তুষারের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম থাকায় মিছিলটি দ্রুত শেষ করা হয়। কয়েক মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে, মিছিলের বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, এ ধরনের কোনো মিছিলের তথ্য তার জানা নেই।

ঘটনার বিষয়ে পুলিশ পরবর্তী সময়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম