রাজশাহীর সঙ্গে দেশের সব রুটে বাস চলাচল শুরু

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩০:৪৫
ছবি: সংগৃহীত

রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের জেরে বন্ধ থাকা আন্তঃজেলা বাস চলাচল আবারও চালু হয়েছে। দুই পক্ষের মধ্যে সমঝোতার পর শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল শুরু হয়।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কয়েক দিন বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছিল। বাস টার্মিনালে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জরুরি কাজে যাওয়া মানুষও পড়েন বিড়ম্বনায়।

পরিবহন সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনা রুটে চলাচলকারী ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এর প্রতিক্রিয়ায় রাজশাহীর পরিবহন শ্রমিকরা নাটোরের ‘তুহিন পরিবহন’-এর কয়েকটি বাস আটকে দেন।

পরে উভয় পক্ষের আটকে রাখা যানবাহন ছেড়ে দেওয়া হলেও বিরোধের জেরে শুক্রবার সকাল থেকে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। কিছু বাস রাজশাহী থেকে যাত্রা করলেও নাটোর এলাকায় সেগুলো আটকে দেওয়ার অভিযোগ ওঠে।

পরিস্থিতির কারণে ঢাকা, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, রংপুরসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতা লিটন জানান, নাটোর হয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া বাসগুলোকে পুঠিয়া পর্যন্ত যেতে দিয়ে সেখান থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছিল। নাটোরের পরিবহন শ্রমিকদের বাধার কারণে বাসগুলো জেলার সড়ক অতিক্রম করতে পারছিল না।

বিরোধ নিরসনে পরে প্রশাসনের উদ্যোগে দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনা শুরু হয়। সংশ্লিষ্টদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। এরপর রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বাস চলাচল শুরু হওয়ার পর রাজশাহী বাস টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অনেকেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

পরিবহন খাতের সংশ্লিষ্টরা বলছেন, দুই জেলার মালিক-শ্রমিকদের বিরোধের স্থায়ী নিষ্পত্তি না হলে ভবিষ্যতে আবারও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এ বিষয়ে কার্যকর সমাধান জরুরি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ