গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬ ১৩:২৪:০৮
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মৌচাক এলাকায় শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

জানা গেছে, মৌচাক এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে সড়কের ওপর বাঁশ ও কাঠে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতির অবনতি হওয়ায় আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

বিক্ষোভ চলাকালে মৌচাক এলাকার সাদমা টেক্সটাইল লিমিটেডের প্রধান ফটকে ভাঙচুরের ঘটনাও ঘটে। এদিকে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দীর্ঘ সময় আটকে থাকেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের বেতন-ভাতা বাড়ানো হচ্ছে না। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কার্যকর কোনো সাড়া মেলেনি। তাই দাবি আদায়ে তারা সড়কে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছেন।

ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মালিকপক্ষের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও শিল্প পুলিশ রয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল