প্রতারণার মামলায় গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ২৩:১৩:৩৫
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ডাইংপাড়া মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়াউর রহমান গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, জিয়াউর রহমানের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে করা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চেক প্রতারণার মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ