পাচারের অভিযোগে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করল পুলিশ

ম
মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
২৪ নভেম্বর, ২০২৬ ১৬:৫৬:৪৭
ছবি: সদ্য সংবাদ

সরকারি ভর্তুকির ইউরিয়া সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সারবোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক আব্দুল মান্নানকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তবে সার পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট বিসিআইসি ডিলার হুমায়ুন কবিরকে পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। যশোরের নওয়াপাড়া থেকে আসা সারবোঝাই ট্রাকটি সেখানে পৌঁছালে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকে থাকা ৭০০ বস্তা ইউরিয়া সারের বৈধ পরিবহনসংক্রান্ত বিষয় নিয়ে সন্দেহ দেখা দিলে ট্রাকসহ সার জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।

আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রের দাবি, জব্দ করা সারগুলো গোলাপেরহাটের বিসিআইসি ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। সরকারি ভর্তুকির সার কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে পুলিশি অভিযানের পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের ভাষ্য, তার দোকান বন্ধ রয়েছে এবং মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পরিবহনের সময় ৭০০ বস্তা ইউরিয়াসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫