রূপগঞ্জে মাদ্রাসার দপ্তরির ছুরিকাঘাতে প্রাণ গেল শিক্ষার্থীর

র
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ প্রতিনিধি)
২৪ নভেম্বর, ২০২৬ ১৬:৫০:১০
ছবি: সদ্য সংবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে আহত ইয়াছিন মিয়া (২২) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইয়াছিন উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবৈ এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। দেবৈ কাজিরবাগ মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আগামী সপ্তাহে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই প্রাণ হারালেন এই তরুণ।

নিহতের পরিবারের অভিযোগ, মাদ্রাসার দপ্তরি মামুনের সঙ্গে তাদের আগে থেকেই বিরোধ চলছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনের ওপর হামলা হয়। এ ঘটনায় মামুন, রিয়াদ, শান্তসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন জড়িত ছিলেন বলে দাবি করেছেন নিহতের বোনজামাই মাসুম মিয়া।

তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ইয়াছিনকে একা পেয়ে মারধর করেন। একপর্যায়ে মাদ্রাসার দপ্তরি মামুন ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন। পরে হামলাকারীরা সেখান থেকে চলে যান।

আহত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে কয়েক দিন চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

এ ঘটনায় এর আগে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছিলেন মাসুম মিয়া। শিক্ষার্থীর মৃত্যুর পর এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনার বিষয়ে আগে একটি অভিযোগ পাওয়া গেছে। ইয়াছিনের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে মরদেহ বাড়িতে নেওয়া হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫