গোপনে বিয়ের খবর শুনে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬ ১৮:৫২:০৪
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। এবার এক ব্যবসায়ীর সঙ্গে তার গোপন বিয়ের খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে সরাসরি নিজের অবস্থান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি দাবি করেছেন, তার বিয়ের খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

সোমবার (১৭ আগস্ট) রাত ১১টা ৩৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পূজা চেরি এসব কথা জানান।

পোস্টে তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে খবর প্রকাশ করা হচ্ছে। এসবকে তিনি বিব্রতকর ও দুঃখজনক বলে উল্লেখ করেন।

পূজা জানান, এর আগেই একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ের কথা ঠিক হয়েছে। তবে এখনো তার বিয়ে সম্পন্ন হয়নি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি নিজেই সবাইকে বিষয়টি জানাবেন বলেও জানান।

অভিনেত্রীর ভাষ্য, বর্তমানে তিনি নতুন কাজের প্রস্তুতিতে কিছুটা সময় দিচ্ছেন। এ কারণেই ক্যামেরার সামনে তার উপস্থিতি কম। কিন্তু তার অনুপস্থিতিকে কেন্দ্র করে যাচাই-বাছাই ছাড়া একের পর এক সংবাদ প্রকাশের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পূজা স্পষ্ট করে বলেন, এখনো তার বিয়ে হয়নি। বিয়ে হলে গণমাধ্যম ও ভক্তদের তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা বা ভিত্তিহীন তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছেন এই অভিনেত্রী। অনুমতি ছাড়া ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এবং কোনো ব্যক্তিকে জড়িয়ে অসত্য তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

নিজের পোস্টে পূজা ব্যক্তিগত গোপনীয়তা ও সুনামের অধিকার সংরক্ষণের কথা তুলে ধরেন। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধেও আইনগত সুরক্ষার কথা উল্লেখ করেন।

সবশেষে গণমাধ্যমকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানান পূজা চেরি। তিনি বলেন, তার নীরবতাকে যেন ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার করা না হয়। প্রয়োজন হলে নিজের আইনি অধিকার রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সদ্য সংবাদ/এসকে

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০