‘সীমানা’ দিয়ে আলোচনায় সামিরা খান মাহি

সদ্য সংবাদ ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৩:১২
ছবি: সংগৃহীত

ভালোবাসার সম্পর্কে একে অপরকে নিয়ন্ত্রণ নয়, বরং স্বাধীনতা ও অসম্পূর্ণতাকে মেনে নেওয়াই গুরুত্বপূর্ণ। বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার মধ্য দিয়েই সম্পর্ক হয়ে ওঠে সুন্দর এমন বার্তাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নাটক ‘সীমানা’।

জি-সিরিজের ব্যানারে প্রকাশিত নাটকটিতে সামিরা খান মাহি অভিনয় করেছেন মুশফিক আর ফারহানের বিপরীতে। নাটকের গল্পের পাশাপাশি দুই অভিনয়শিল্পীর অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এরই মধ্যে নাটকটির দর্শকসংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে।

নাটকটি নিয়ে মাহি বলেন, নাটক প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছেন তিনি। ফোন ও বার্তার মাধ্যমে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। অভিনয় ও গল্পের প্রশংসাও করছেন দর্শকরা।

মাহি জানান, বর্তমানে তিনি বেছে বেছে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় ‘সীমানা’ নাটকে অভিনয় করেছেন। দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসায় তিনি অভিভূত বলেও জানান।

এদিকে ‘সীমানা’র বাইরে সম্প্রতি প্রকাশিত হয়েছে নিলয়ের সঙ্গে মাহির নাটক ‘আসামী কেন স্বামী’। এই নাটকেও অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে ব্যবসাতেও মনোযোগ দিচ্ছেন মাহি। এর মধ্যেই সিলনের একটি প্রচারাভিযানে অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজও শেষ করেছেন। শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি সদ্য. সংসদে আরও ১০ স্থায়ী কমিটি, সভাপতি পদে নেই বিরোধীরা সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দেশে মানুষের মাথাপিছু ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার টাকা সদ্য. ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে সংসদ ছাড়লেন বিরোধীদলের নেতারা সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আরও ক্ষমতাধর বাহিনীর আশঙ্কা টিআইবির সদ্য. খাইবার পাখতুনখোয়ায় পাক-বাহিনীর অভিযানে নিহত ২০ সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি সদ্য. সংসদে আরও ১০ স্থায়ী কমিটি, সভাপতি পদে নেই বিরোধীরা সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দেশে মানুষের মাথাপিছু ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার টাকা সদ্য. ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে সংসদ ছাড়লেন বিরোধীদলের নেতারা সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আরও ক্ষমতাধর বাহিনীর আশঙ্কা টিআইবির সদ্য. খাইবার পাখতুনখোয়ায় পাক-বাহিনীর অভিযানে নিহত ২০ সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ