অবশেষে বিয়ের পিঁড়িতে পূজা চেরি, পাত্র কে?

সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫০:৫৩

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কয়েক মাস ধরে নানা জল্পনা চলছে। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে সম্ভাব্য বিয়ের তারিখ। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে এই অভিনেত্রীর।

তবে বিয়ের স্থান, আয়োজন কিংবা পাত্রের পরিচয় নিয়ে এখনো প্রকাশ্যে কোনো তথ্য দেননি পূজা চেরী। ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, আপাতত বিয়ের বিষয়টি কাছের মানুষদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা চেরী নিজেই জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। সে সময় তিনি আরও বলেছিলেন, তার জীবনসঙ্গী গণমাধ্যম অঙ্গনের কেউ নন। যদিও তখন বিয়ের দিনক্ষণ বা হবু স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রীর বিয়ে হয়ে যাওয়ার খবর। বিষয়টি নিয়ে পরে নিজের অবস্থান স্পষ্ট করেন পূজা। তিনি জানান, এখনো তার বিয়ে হয়নি। পাশাপাশি বিয়ে হলে বিষয়টি সবাইকে জানাবেন বলেও জানান এই অভিনেত্রী।

এর কয়েক সপ্তাহ পরই সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের সম্ভাব্য তারিখ। সূত্রগুলো বলছে, ওই দিন পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। যদিও পাত্র কে, কোথায় বিয়ের আয়োজন হবে কিংবা বিয়ের পরের পরিকল্পনা কী—এসব বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

ফলে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে আছেন তার ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করেন পূজা চেরী। পরে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি অর্জন করেন তিনি। এবার বিয়ের খবর সত্যি হলে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করবেন এই অভিনেত্রী।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. ফের বাড়ল সিগারেটের দাম, মন্ত্রীসভায় অনুমোদন সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. অন্তর্বর্তী সরকারের হামের টিকা নিয়ে ভুল নীতির বলি অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩ সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. ফের বাড়ল সিগারেটের দাম, মন্ত্রীসভায় অনুমোদন সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. অন্তর্বর্তী সরকারের হামের টিকা নিয়ে ভুল নীতির বলি অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩ সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী