গ্র্যান্ড মসজিদে যাতায়াতে রোমে চালু হলো নতুন বাস রুট

ইতালি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৪:২৬
মালিক মনজুর

ইতালির রাজধানী রোমে গ্র্যান্ড মসজিদে যাতায়াত আরও সহজ করতে চালু হয়েছে নতুন একটি গণপরিবহন সেবা। মেট্রো বি ও বি১ লাইনের সঙ্গে ইউরোপের অন্যতম বৃহৎ এই মসজিদকে সরাসরি যুক্ত করেছে নতুন ২৫২ নম্বর বাস রুট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে রুটটি চালু করা হয়। রোমের গণপরিবহন পরিকল্পনাকারী সংস্থা রোমা সার্ভিচি পের লা মোবিলিতা এবং পরিবহন প্রতিষ্ঠান আতাক যৌথভাবে নতুন এই সেবা চালু করেছে।

নতুন বাস রুটটি মেট্রো বি ও বি১-এর পলিক্লিনিকো স্টেশন থেকে যাত্রা শুরু করে গ্র্যান্ড মসজিদ হয়ে ভিয়া দেই ক্যাম্পি স্পোর্টিভি ও ভিয়া জাকিন্তা পেৎসানা এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করবে। এর পাশাপাশি ভিলা আদা, আকুয়া আচেতোসা এবং ফোরো ইতালিকোর ক্রীড়া কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থানও এই রুটের আওতায় আসছে।

প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ সার্কুলার রুটটিতে ৭ দশমিক ৫ মিটার দৈর্ঘ্যের ছোট আকৃতির বাস চলাচল করবে। সরু সড়কে চলাচলের উপযোগী এসব বাস প্রতিদিন, সরকারি ছুটির দিনসহ, সকাল সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রতিদিন মোট ১৩টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। যাত্রীরা গড়ে প্রতি ঘণ্টায় একটি বাস পাবেন।

এর আগে গ্র্যান্ড মসজিদসহ আশপাশের এলাকায় সরাসরি গণপরিবহন সুবিধা সীমিত ছিল। ৫২ ও ১৬৮ নম্বর বাসের রুট পরিবর্তন করে কোনো কোনো সময়ে ওই এলাকায় সেবা দেওয়া হলেও এতে যাত্রীদের বাড়তি সময় ব্যয় হতো। নতুন ব্যবস্থা চালুর ফলে ওই দুই রুটকে তাদের আগের পথে ফিরিয়ে নেওয়া হয়েছে।

একই সঙ্গে ১৬৮ নম্বর বাসের সেবাও বাড়ানো হয়েছে। ব্যস্ত সময়ে এই রুটে বাসের মধ্যবর্তী বিরতি ২৪ মিনিট থেকে কমিয়ে ১৭ মিনিট করা হয়েছে। প্রতিদিনের ট্রিপের সংখ্যা ৩৫ থেকে বাড়িয়ে ৪৯টি করা হয়েছে।

রোমের চলাচলবিষয়ক ক্যাপিটোলিন কমিশনার ইউজেনিয়ো পাতানে জানান, গ্র্যান্ড মসজিদকে শহরের গণপরিবহন ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার প্রয়োজনীয়তা থেকেই নতুন রুটের পরিকল্পনা করা হয়েছে। তার মতে, আগের রুটগুলো ঘুরিয়ে মসজিদ এলাকায় সেবা দেওয়ার ব্যবস্থা যাত্রীদের জন্য কার্যকর ছিল না। তাই মেট্রোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনকারী একটি নির্দিষ্ট বাস রুট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

পাতানে বলেন, নতুন সেবাটি আপাতত ঘণ্টায় একটি বাস দিয়ে শুরু করা হচ্ছে। আগামী কয়েক মাস যাত্রীদের ব্যবহার ও চাহিদা পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন দেখা দিলে পরবর্তীতে বাসের সংখ্যা কিংবা চলাচলের ব্যবধান পরিবর্তন করা হতে পারে।

তিনি আরও বলেন, শহরের গুরুত্বপূর্ণ ও সবার জন্য উন্মুক্ত স্থানে গণপরিবহনের মাধ্যমে সহজে পৌঁছানোর সুযোগ তৈরি করা রোমকে একটি উন্মুক্ত শহর হিসেবে আরও কার্যকরভাবে তুলে ধরে।

নতুন রুট চালুর ফলে প্রতি সপ্তাহে বিশেষ করে নামাজের দিন ও বিভিন্ন ছুটিতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়া গ্র্যান্ড মসজিদে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন পরিবহন ব্যবস্থার মাধ্যমে রোমের ইসলামিক সংস্কৃতি কেন্দ্রেও যাতায়াত সহজ হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল