কিডনি রোগীদের জন্য এলো বড় সুখবর

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩২:০১
ছবি: সংগৃহীত

কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে জেলা পর্যায়ে এ সেবা চালুর পাশাপাশি পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পাঁচ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে ডায়ালাইসিস বিষয়ে তিন মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট পদে নতুন করে ২ হাজার ৫০০টি করে পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা বাসসকে জানান, এরই মধ্যে ১২০ জনকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। তাদের মধ্যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে ৯০ জন, পাবনায় ২০ জন এবং রাজশাহীতে ১০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। অল্প সময়ের মধ্যেই সিলেটসহ আরও কয়েকটি এলাকায় ব্যাপক পরিসরে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। দেশের বিভিন্ন প্রান্তে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আরও নার্স নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি প্রতিটি জেলা সদর হাসপাতালে থাকবে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার।

এ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের আওতায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে কর্মরত নার্সদের কাছ থেকে প্রশিক্ষণের জন্য আবেদন নেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশ নিতে হলে সংশ্লিষ্ট নার্সকে সরকারি চাকরিতে অন্তত দুই বছর পূর্ণ করতে হবে। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ বছর।

গত ১২ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিভাগের এক সভায় কিডনি চিকিৎসাসেবা সম্প্রসারণসহ এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সমন্বয় সেলের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী ব্যবস্থা নিতে গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে সভার কার্যবিবরণী বা রেকর্ড অব নোটস পাঠানো হয়।

এর আগে গত ২০ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের প্রতিটি জেলায় ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাদের মধ্যে প্রতিবছর প্রায় ৪০ হাজার রোগী ডায়ালাইসিসনির্ভর হয়ে পড়েন। বর্তমানে ডায়ালাইসিস সেবা মূলত রাজধানী ঢাকা ও দেশের বড় শহরগুলোকে কেন্দ্র করে থাকায় প্রত্যন্ত অঞ্চলের অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, দেশে বর্তমানে প্রায় ১৪৬টি ডায়ালাইসিস সেন্টার রয়েছে। এর মধ্যে ৬৫ থেকে ৭০ শতাংশই ঢাকায় অবস্থিত। ফলে জেলা ও উপজেলা পর্যায়ে এ সেবার ঘাটতি এখনো বড় সমস্যা হয়ে আছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, জেলা পর্যায়ের ডায়ালাইসিস সেন্টারগুলো পূর্ণাঙ্গভাবে চালুর তিন বছর পর উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা চালুর জন্য পৃথক কর্মপরিকল্পনা তৈরি করা হবে।

১২ আগস্টের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আড়াই হাজার নার্সসহ মোট পাঁচ হাজার প্রশিক্ষণার্থীকে ডায়ালাইসিস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী থাকবেন ৫০ থেকে ১০০ জন। ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) এবং ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে তৃণমূল পর্যায়ে চিকিৎসকের সংকট কাটাতে প্রবেশনারি চিকিৎসকদের নিজ নিজ উপজেলায় পদায়নের সিদ্ধান্ত হয়েছে। কোনো উপজেলায় উপযুক্ত চিকিৎসক পাওয়া না গেলে পাশের উপজেলা কিংবা জেলা থেকে চিকিৎসক পদায়ন করা হবে।

এ ছাড়া আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কনসালট্যান্টদের স্বয়ংক্রিয় পদায়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এক মাসের মধ্যে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার প্রকল্প একনেকে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

মিরপুরে মেডিকেল কলেজ স্থাপনের পরিবর্তে ৬০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানী ও বড় শহরনির্ভর ডায়ালাইসিস সেবার পরিধি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে জেলা ও উপজেলা পর্যায়ের কিডনি রোগীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিকিৎসা নেওয়ার ভোগান্তিও কমবে।

সদ্য সংবাদ/এসকে

স্বাস্থ্য ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. বিলম্ব হলেও পে-স্কেল কার্যকর ১ জুলাই থেকে, জেনে নিন কোন গ্রেডে কত সদ্য. গুলশানে আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার আরও ৪০ সদ্য. ভারতের সঙ্গে সম্পর্ক আরও কার্যকর ও জোরদারে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইআরআই প্রতিনিধিদল সদ্য. কিডনি রোগীদের জন্য এলো বড় সুখবর সদ্য. সরকারি ছুটি না হলেও ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সদ্য. ভারতে নানকের কাছে প্রতি মাসে পাঠানো হয় কোটি টাকা, নেপথ্যে কারা? সদ্য. শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. বিলম্ব হলেও পে-স্কেল কার্যকর ১ জুলাই থেকে, জেনে নিন কোন গ্রেডে কত সদ্য. গুলশানে আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার আরও ৪০ সদ্য. ভারতের সঙ্গে সম্পর্ক আরও কার্যকর ও জোরদারে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইআরআই প্রতিনিধিদল সদ্য. কিডনি রোগীদের জন্য এলো বড় সুখবর সদ্য. সরকারি ছুটি না হলেও ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সদ্য. ভারতে নানকের কাছে প্রতি মাসে পাঠানো হয় কোটি টাকা, নেপথ্যে কারা?