ইরানের পাইলট আটকের দাবি ‘মিথ্যা’, জানাল কাতার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬ ২২:৪৩:২৪
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের শুরুতেই কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নেয় ইরান। এ সময় ঘাঁটিটিতে হামলা চালাতে দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান পাঠানো হয়েছিল বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত আল-উদেইদ ঘিরে এ ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

গতকাল শনিবার (১৫ আগস্ট) হঠাৎ করেই ইরানি সেনাবাহিনীর কমান্ডার সৈয়দ মোহাম্মদ বাঘেরজাদেহর বরাতে ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, ওই সু্খোই-২৪ বিমানের চার পাইলটের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় আটক করেছে কাতার। আর বাকি একজনের মরদেহ ফেরত দিয়েছে তারা।

তবে কাতার ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, ইরানি কমান্ডারের বক্তব্যে তারা আশ্চর্য হয়েছে।

এ ব্যাপারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ইরানি পাইলটদের আটক করার যেসব গুঞ্জন ছড়ানো হচ্ছে, আমরা তা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এ অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য যখন একের পর এক কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগ চলছে, ঠিক এমন মুহূর্তে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যে আমরা সত্যি বিস্ময় প্রকাশ করছি।”

ইরানি কমান্ডার বাঘেরজাদেহ বলেন, তাদের দুটি বিমান যখন ভূপাতিত করা হয় তখন তিনজন পাইলট বের হয়ে যেতে সমর্থ হন। আর একজন নিহত হন। যার মরদেহ কয়েকদিন আগে কাতার ফেরত দিয়েছে।

বাঘেরজাদেহ আরও বলেছেন, নিখোঁজ পাইলটরা হলেন জাভেদ সালেহী, আব্দুলমাজিদ দেস্তিয়ান এবং ওমরান বেহ রোসিয়া। তিনি দাবি করেন, এ তিন পাইলটকে জীবিত অবস্থায় কাতারি সেনারা আটক করলেও তাদের সঙ্গে গত ছয় মাস ধরে পরিবারের কোনো সদস্যকে যোগাযোগ বা দেখা করতে দেওয়া হচ্ছে না।

কাতারের মুখপাত্র মাজেদ আল-আনসারি আরও বলেছেন, ইরানের যুদ্ধবিমানগুলো ভূপাতিত হওয়ার পর পাইলটদের খুঁজে বের করতে কাজ করেছে কাতারি উদ্ধারকারী দল। এরমধ্যে তারা একজনের মরদেহ পেয়েছেন। তিনি বলেন, এই উদ্ধারকাজ নিয়ে ইরানকে অভিহিত করতে চেয়েছিলেন তারা। কিন্তু ইরান এতে কোনো সাড়া দেয়নি।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম