৮৯ বছর বয়সে না ফেরার দেশে নরওয়ের রাজা হারাল্ড

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ২২:৫৫:১১
সংগৃহীত

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম আর নেই। ৮৯ বছর বয়সে রাজধানী অসলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে নরওয়ের ন্যাশনাল হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন রাজা হারাল্ড। রাজপ্রাসাদের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

রাজা হারাল্ড বেশ কিছুদিন ধরে বিরল রক্তরোগ হিমোলাইটিক অ্যানিমিয়ায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তার ছেলে ক্রাউন প্রিন্স হাকন রিজেন্ট হিসেবে রাজার দায়িত্ব পালন করছিলেন।

১৯৯১ সালের ১৭ জানুয়ারি বাবা রাজা ওলাভ পঞ্চমের মৃত্যুর পর নরওয়ের সিংহাসনে বসেন হারাল্ড। দীর্ঘ ৩৫ বছরের রাজত্বে তিনি দেশটির অন্যতম জনপ্রিয় ও সম্মানিত রাজা হিসেবে পরিচিতি পান।

রাজা হারাল্ডের জন্ম ১৯৩৭ সালের ২১ ফেব্রুয়ারি অসলোর কাছের স্কাগুমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি নরওয়ে দখল করলে শিশুকালেই তাকে পরিবারের সঙ্গে দেশ ছাড়তে হয়। প্রথমে সুইডেন এবং পরে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন তিনি। যুদ্ধ শেষে দেশে ফিরে পড়াশোনা ও সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

১৯৫৭ সালে ক্রাউন প্রিন্স হন হারাল্ড। এরপর ১৯৬৮ সালে সাধারণ ব্যবসায়ী পরিবারের মেয়ে সোনিয়া হারাল্ডসেনকে বিয়ে করেন। প্রায় ৫৮ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান- ক্রাউন প্রিন্স হাকন ও প্রিন্সেস মার্থা লুইস। রয়েছে ছয় নাতি-নাতনিও।

রাজা হারাল্ডের রাজত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল ঐতিহ্যবাহী রাজপরিবারকে আধুনিক সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার চেষ্টা। সাধারণ পরিবারের একজন নারীকে বিয়ে করার মধ্য দিয়ে তিনি রাজপরিবারের প্রচলিত রীতিতেও পরিবর্তনের উদাহরণ তৈরি করেন।

২০১১ সালে নরওয়েতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশবাসীর উদ্দেশে দেওয়া তার বক্তব্য ব্যাপকভাবে প্রশংসিত হয়। তিনি বিভিন্ন সময়ে ধর্মীয় সহনশীলতা, বৈচিত্র্য ও মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়েছেন।

খেলাধুলা ও পরিবেশ সংরক্ষণেও সক্রিয় ছিলেন রাজা হারাল্ড। নৌকাবাইচে দক্ষ এই রাজা তিনবার অলিম্পিকে নরওয়ের প্রতিনিধিত্ব করেন। পাশাপাশি পরিবেশবাদী সংগঠন ডব্লিউডব্লিউএফের নরওয়ে শাখার প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন।

রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবন ঘিরে নানা বিতর্ক তৈরি হলেও হারাল্ড সাধারণত কঠোর অবস্থানের পরিবর্তে আলোচনা ও সমঝোতার পথ অনুসরণ করতেন। স্বাস্থ্যগত কারণে ২০২৪ সালের এপ্রিল থেকে তার জনসম্মুখে উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়।

সাম্প্রতিক সময়ে নরওয়ের রাজপরিবারকে ঘিরে একাধিক বিতর্কও তৈরি হয়েছে। তবে এসব ঘটনায় রাজা হারাল্ডের ব্যক্তিগত জনপ্রিয়তায় তুলনামূলকভাবে কম প্রভাব পড়েছে। বিভিন্ন জরিপে রাজপরিবারের সামগ্রিক জনপ্রিয়তা কমে এলেও হারাল্ডের প্রতি নরওয়েজিয়ানদের শ্রদ্ধা ও ভালোবাসা অনেকটাই অটুট ছিল।

রাজা হারাল্ডের মৃত্যুর পর তার ছেলে হাকন নরওয়ের নতুন রাজা হিসেবে দায়িত্ব নেবেন। ইতোমধ্যে অসুস্থ বাবার অনুপস্থিতিতে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম