ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তাবহরকে লক্ষ্য করে কাচের বোতল ছোড়ার ঘটনা ঘটেছে। জেরুজালেমের ব্যস্ত মাহানে ইয়েহুদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রচারমূলক সফরে রাতের বেলায় বাজারটিতে উপস্থিত হয়েছিলেন নেতানিয়াহু। সে সময় তাঁর গাড়িবহরকে লক্ষ্য করে একটি কাচের বোতল ছুড়ে মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়।
ঘটনার পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে তৎপর হয়ে ওঠেন। ভিড়ের মধ্যে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করার চেষ্টা চালান তাঁরা।
তবে কে বা কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসএস