শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা দিলেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬ ২০:০৪:০০
ছবি: সংগৃহীত

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধাপ্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ৭০ হাজার ১১৯টি আবেদন আইবাস এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। এজন্য ১ হাজার ৫৫০ কোটি টাকা লাগবে।

এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের সুবিধাপ্রাপ্ত আবেদন যাচাই,বাছাই করে ৫৩ হাজার ২০১টি আবেদন আইবাস এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। এজন্য ৪৮৫.৮৬ কোটি টাকা লাগবে।

অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধার মোট ১ লাখ ২৩ হাজার ৩২০টি আবেদনের বিপরীতে ২০৩৫.৮৬ কোটি টাকা লাগবে।

বর্তমানে অবসর বোর্ডে ১ হাজার ৭৪৪ কোটি টাকা ও কল্যাণ ট্রাস্টে ৬৩০ কোটি টাকা সংরক্ষিত আছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা