সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৬ ১৫:৫৮:২০
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজনন রোধ ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে দেশজুড়ে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর জারি করা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এসব ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়। নির্দেশনাটিকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, দাপ্তরিক কক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে, যাতে এডিস মশা বংশবিস্তারের সুযোগ না পায়।

মাউশির এই উদ্যোগের পেছনে রয়েছে রাজধানীর বিভিন্ন সরকারি স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আকস্মিক পরিদর্শন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মিরপুর বাংলা কলেজসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিচ্ছন্নতা বজায় রাখলেই হবে না; সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। এ কাজে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের যুক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, নিয়মশৃঙ্খলা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণের ওপর জোর দিয়েছে অধিদপ্তর।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনাটি দেশের আঞ্চলিক পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা, উপজেলা ও থানা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনার মূল লক্ষ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।

সদ্য সংবাদ/এসএস

শিক্ষা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প