৫ মাসেই অস্থির হয়ে লাগামহীন কথা বলছে বিরোধী দল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬ ২১:০১:২৮
ছবি: সংগৃহীত

বিরোধী দল সরকারের পাঁচ মাসেই অস্থির হয়ে লাগামহীন কথা বলছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এই দেশের সমৃদ্ধির জন্য বারবার নেতৃত্ব দিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে তুলনা করার মতো কোনো নেতা বা নেত্রী নেই।’

বিএনপি কোনো চাঁদাবাজি কিংবা তদবিরবাজি করবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই দেশের জন্য কাজ করবে। এটাই আমাদের সবার কাজ হওয়া উচিত। কিন্তু বিরোধী দল মাত্র পাঁচ মাসেই সরকারকে ব্যর্থ বলছে। তারা এখনই অস্থির হয়ে লাগামহীন কথা বলছে।’

বিদ্যুৎ ও গ্যাসসহ ফ্যাসিবাদের তৈরি করা ১৮ বছরের সংকট সমাধানে সময় দরকার বলেও জানান আজম খান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আর অস্থির রাজনীতি দেখতে চায় না। গণতন্ত্রের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়।’

বিএনপি নেতাকর্মী হওয়ায় ১৮ বছরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখন মুক্তিযোদ্ধাদের আবেদন নেয়া হচ্ছে। সেখানেও অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আবেদন করছে। তবে যাচাই-বাছাই করে ভুয়াদের বাদ দেয়া হবে।’

একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন আজম খান।

একই আলোচনা সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। গ্যাস, বিদ্যুৎসহ এসব সমস্যা একদিনে সৃষ্টি হয়নি।’

তিনি আরও বলেন, ‘ভারত সফর নিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে। তবে ভারত আমাদের শত্রু যেমন, বন্ধুও ঠিক তেমন। ভারতের অনেক আঘাত আমাদের যন্ত্রণা দেয়। কিন্তু এসব আঘাতকে কূটনৈতিকভাবে মোকাবিলা করে দেশের পক্ষে কতটা বেশি আদায় করা যায়, সেই চেষ্টা করাইতো দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানো। অধিকার আদায় হলেইতো ভারত যেতে কোনো আপত্তি থাকার কথা নয়।’

ভারত সফর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা ভালো হবে না জানিয়ে আলাল বলেন, ‘দেশের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা, অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান, সীমান্তে হত্যা বন্ধসহ যে সমস্ত পারস্পরিক সমস্যা রয়েছে, সেগুলোর সম্মানজনক সমাধানের মধ্যদিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন হতে পারে।’

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা