প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকা-নয়াদিল্লির আলোচনা, চূড়ান্ত হয়নি দিনক্ষণ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬ ১৬:৩৫:০০
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় সফরে দিল্লি নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের পর, এ মাসের তৃতীয় সপ্তাহে সফরের সম্ভাব্য তারিখ হিসেবে ২০ ও ২১ আগস্ট প্রস্তাব করেছে নয়াদিল্লি। তবে ওই তারিখের পরিবর্তে কাছাকাছি সময়ে সফর আয়োজনের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে সফরের সূচি নিয়ে দুই দেশ পৃথক তারিখ বিবেচনা করছে। তবে গতকাল শনিবার পর্যন্ত কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে এবার ‘সহায়ক পরিবেশ’ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে সংবেদনশীল বিষয়গুলো সমাধানের ওপরও জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে ভারতও খোলামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সহযোগিতায় গুরুত্ব দিচ্ছে।

সূত্র জানায়, ভারতের প্রস্তাবিত ২০ ও ২১ আগস্টের তারিখ অনুযায়ী গত সপ্তাহের মাঝামাঝি থেকেই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চপর্যায়ের নির্দেশে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন।

তবে ঢাকার একটি সূত্র জানিয়েছে, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর ২২ ও ২৩ আগস্ট আয়োজন করা যায় কি না, তা ভাবছে বাংলাদেশ।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর ঢাকায় দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত শুক্রবার দুপুরে ঢাকায় ফিরেছেন।

দুই দেশের মধ্যে সফরের তারিখ নিয়ে আলোচনা চললেও, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরের সূচি চূড়ান্ত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এ মুহূর্তে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ। আসন্ন সফরে এই ইস্যু বিশেষ গুরুত্ব পাবে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে।

সদ্য সংবাদ/এসআর

 

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা