৯ হাজার ৩৩৪ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬ ২২:০৩:০৪
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ও সংশোধিত এসব প্রকল্প বাস্তবায়নে মোট ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।

সভায় অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা সংস্থান করা হবে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর একটি হলো ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ। অন্য প্রকল্পের আওতায় দেশের ১০টি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণ করা হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতুগুলোর রক্ষণাবেক্ষণে আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর প্রকল্পও অনুমোদন করেছে একনেক।

পানি সম্পদ ব্যবস্থাপনায় লালমনিরহাট সদর উপজেলাকে ধরলা নদীর ভাঙন থেকে সুরক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধ শক্তিশালী করার দুটি প্রকল্প রয়েছে অনুমোদনের তালিকায়।

গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের একটি সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সক্ষমতা বাড়াতেও নেওয়া হয়েছে পৃথক উদ্যোগ।

বিদ্যুৎ খাতেও দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণের প্রকল্প রয়েছে।

এ ছাড়া রামু সেনানিবাসের অবকাঠামোগত উন্নয়নে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পও একনেকের অনুমোদন পেয়েছে।

অন্যদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও নয়টি প্রকল্প পরিকল্পনা মন্ত্রী আগে অনুমোদন করেছিলেন। একনেকের বৈঠকে এসব প্রকল্পের বিষয়েও কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির