ধর্মীয় সংগঠনগুলোর আপত্তি, ব্যাখ্যা দিলেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ আগস্ট, ২০২৬ ২২:০০:০০
সংগৃহীত

মন্ত্রিসভায় তাকে অন্তর্ভুক্ত করা নিয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠনের আপত্তির বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি বলেন, কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে নিরসন হয়ে যাবে, ইনশাআল্লাহ।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গতকাল জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং মহতারাম মনির কাসেমী হাফিজাহুল্লাহর সঙ্গে কুশল ও মতবিনিময় করেছি। নির্বাচনে কোনো একটি দলকে যেমন শতভাগ মানুষ ভোট দেয় না, পছন্দ-অপছন্দের ভিন্নতা থাকে, ঠিক তেমনি যেকোনো পদে নতুন নিয়োগের ক্ষেত্রেও সবার দৃষ্টিভঙ্গি এক নাও হতে পারে। এটি অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। 

তিনি বলেন, যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পূর্বে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল না, তাই ওলামা-মাশায়েখ হাফিজাহুল্লাহদের সঙ্গে যোগাযোগের পরিধি যত বৃদ্ধি পাবে, পারস্পরিক আলোচনা যত বাড়বে, যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তা দ্রুত নিরসন হয়ে যাবে, ইনশাআল্লাহ। পুরো বিষয়টিকে আমি এই ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছি।

প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় সরাসরি কথা বলার সুযোগ না হলে বা আংশিক তথ্য পৌঁছালে কোনো বিষয় ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে এবং বিভ্রান্তি তৈরি হতে পারে। গতকাল ওলামায়ে কেরামদের সঙ্গে সাক্ষাতের সময় উনাদের কিছু জানার ছিল। আমি বিশ্বাস করি, আমি সন্তোষজনক উত্তর দিতে পেরেছি এবং উনারাও আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। 

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামদের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের ধর্মীয় মূল্যবোধগুলো পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছে যাওয়াও আমার আমার জিম্মাদারি।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আমি সবার কাছেই যাব এবং সরাসরি আলোচনা করব। এতে করে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি দূর হয়ে যাবে বলে আশা করছি। 

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির