জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে আয়োজিত অধ্যক্ষ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মোট ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা এতে যোগ দিয়েছেন। সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন জেলার কলেজপ্রধানদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিচ্ছেন।
সদ্য সংবাদ/এজে