সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ০০:৪০:৫০
ছবি: সংগৃহীত

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘলা পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

জানা গেছে, সিফাত নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন মেঘলা পরিবহনের বাসটি ভুলতা গাউছিয়া থেকে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাসটি মহাসড়কের ঢাকাগামী লেনের মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে যাত্রীর ছদ্মবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে নেমে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসে থাকা অন্য যাত্রীরা দ্রুত নেমে নিজেদের রক্ষা করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্ত বাসের হেলপার তানজিল জানান, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে ঢাকার পথে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন সড়ক থেকে দুই যুবক বাসে ওঠেন। তাঁরা পেছনের আসনে গিয়ে বসেন। এরপর ইউটার্নের সামনে এসে বাস থেকে নামার পরপরই আগুন ধরে যায়। এ সময় অন্য যাত্রীরা চিৎকার করে দ্রুত বাস থেকে নেমে যান।

ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, বাসের হেলপারের ভাষ্যমতে, গাউছিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে দুই যুবক যাত্রীর ছদ্মবেশে উঠে আগুন দিয়ে নেমে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। বাসটি ডাম্পিংয়ে রাখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।​

সদ্য সংবাদ/ এরআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লোকজন ভেবে হামলা, গাড়ি থেকে ইসলামী বক্তা বলছিলেন ‘আল্লাহ বাঁচাও, ডাকাত’ সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লোকজন ভেবে হামলা, গাড়ি থেকে ইসলামী বক্তা বলছিলেন ‘আল্লাহ বাঁচাও, ডাকাত’