৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০১:১৯
সংগৃহীত

জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটের পাশাপাশি লাগামহীন মূল্যস্ফীতিতে রাজধানীসহ সারাদেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। তার দাবি, শুধু জ্বালানি খাতেই নয়, দায়িত্ব নেওয়ার ছয় মাসে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এর পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংকটও মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের ব্যর্থতা শুধু জ্বালানি বা দ্রব্যমূল্যের সংকটেই সীমাবদ্ধ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও প্রত্যাশিত উন্নতি হয়নি। একই সঙ্গে দেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করেন ইসলামী আন্দোলনের এই নেতা।

রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এলেও এখন আগের সরকারের পথ অনুসরণ করে দলীয়করণের দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন গাজী আতাউর রহমান। তার ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড দেশকে আরও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

এ সময় সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার আহ্বান জানান তিনি।

সমাবেশ থেকে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সব মহানগর এলাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. বৈশ্বিক সংকট ও ভুল নীতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি: বিইআরসি চেয়ারম্যান সদ্য. ‘ডিসেম্বরে নেত্রী আইতাছে, এর আগেই তোরে মাইরা ফেলমু’- বলেই জামায়াত নেতার ওপর হামলা সদ্য. জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার ও বিরোধী দল: তাজুল ইসলাম সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. বৈশ্বিক সংকট ও ভুল নীতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি: বিইআরসি চেয়ারম্যান সদ্য. ‘ডিসেম্বরে নেত্রী আইতাছে, এর আগেই তোরে মাইরা ফেলমু’- বলেই জামায়াত নেতার ওপর হামলা সদ্য. জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার ও বিরোধী দল: তাজুল ইসলাম সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা