পশ্চিমবঙ্গ নির্বাচনে তারকাদের কী অবস্থা?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভারতের বিভিন্ন রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনের ভোটগণনায় এবার তারকা প্রার্থীদের ফলাফল ঘিরে তৈরি হয়েছে মিশ্র চিত্র। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের একাধিক পরিচিত মুখ সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামলেও প্রাথমিক প্রবণতায় সবার ভাগ্য একরকম হয়নি।
 
প্রাথমিক ভোটগণনার তথ্যে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের একাধিক আসনে তারকা প্রার্থীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। বরাহনগর আসনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষের তুলনায় পিছিয়ে রয়েছেন। একইভাবে ব্যারাকপুরে তৃণমূলের রাজ চক্রবর্তীও বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর থেকে পিছিয়ে আছেন, যদিও ২০২১ সালের নির্বাচনে তিনি এই আসন থেকেই জয় পেয়েছিলেন।
 
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ আসনে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়, যিনি পেছনে ফেলেছেন তৃণমূলের লাভলি মৈত্রকে।
 
এছাড়া, ভোটগণনা অনুযায়ী কলকাতার মানিকতলা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে বিজেপির তাপস রায়ের থেকে পিছিয়ে রয়েছেন।
 
তবে সব জায়গায় একই চিত্র নয়। করিমপুর আসনে তৃণমূলের অভিনেতা সোহম চক্রবর্তী বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। প্রাথমিক ধাপে তিনি বামফ্রন্ট প্রার্থী প্রভাস মজুমদারের তুলনায় উল্লেখযোগ্য লিড ধরে রেখেছেন।
 
এছাড়া,  রাজারহাট-গোপালপুর আসনে লোকসংগীতশিল্পী অদিতি মুন্সী বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির থেকে পিছিয়ে রয়েছেন।
 
অন্যদিকে, হাওড়ার শিবপুর আসনে বিজেপির রুদ্রনীল ঘোষ এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তবে শ্যামপুরে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় এবং টালিগঞ্জে পাপিয়া অধিকারী, দুজনই নিজ নিজ আসনে পিছিয়ে রয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি